*বারোমাসি ODC-3 সাজনা বীজ – সারা বছর ঘরে ঘরে পুষ্টির উৎস 🌿*
*বর্ণনা:*
ODC-3 (Olive Drumstick Clone-3) হলো ভারতের উদ্ভাবিত একটি উন্নত মানের বারোমাসি সাজনার জাত, যা এখন বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়। এই জাতের বিশেষ বৈশিষ্ট্য হলো – এটি বছরজুড়ে ফলন দেয় এবং স্বাদের দিক থেকেও অতুলনীয়।
*বৈশিষ্ট্যসমূহঃ*
– *বারোমাসি জাত* – সারা বছর ডাটা ধরে
– *ফলন শুরু:* চারা রোপণের 6–8 মাস পর থেকেই ডাটা পাওয়া শুরু হয়
– *ডাটার দৈর্ঘ্য:* 30–50 সেমি, সোজা ও নরম
– *গাছের উচ্চতা:* 10–12 ফুট পর্যন্ত হয় (ছাঁটাই করে নিয়ন্ত্রণযোগ্য)
– *ডাটার গঠন:* মোটা, সোজা, আঁশহীন ও সুস্বাদু
– *একটি গাছ থেকে বার্ষিক ফলন:* প্রায় 100–150 কেজি পর্যন্ত ডাটা
– *বীজের অঙ্কুরোদ্গম হার:* 80–90% (সঠিক পদ্ধতিতে চাষে)
*চাষ পদ্ধতিঃ*
– জমি বা ড্রাম/টবে দোআঁশ বা বেলে-দোআঁশ মাটি ব্যবহার করুন
– বীজ বপনের আগে ২৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখলে দ্রুত চারা হয়
– প্রতি গর্তে ১–২টি বীজ দিন, গর্তে ভালোভাবে গোবর/কম্পোস্ট মিশিয়ে নিন
– রোদযুক্ত উন্মুক্ত জায়গা নির্বাচন করুন
– চারার বয়স ২–৩ মাস হলে ছাঁটাই করলে গাছ ঝাঁকড়া হয় এবং বেশি ডাটা ধরে
*সার ব্যবস্থাপনা:*
– প্রতি ১ মাস পরপর গোবর ও জৈব সার দিন
– ২ মাস পরপর ইউরিয়া, টিএসপি ও পটাশ হালকা করে প্রয়োগ করুন
– পানি জমে না এমনভাবে সেচ নিশ্চিত করতে হবে
*বিশেষ সুবিধাঃ*
– অল্প জায়গায় চাষযোগ্য
– পুষ্টিগুণে ভরপুর (ভিটামিন A, C, ক্যালসিয়াম, আয়রন) – গাছ ১০–১৫ বছর পর্যন্ত ফলন দিতে সক্ষম
🥦 *ODC-3 সাজনা বীজ – একবার লাগান, বহু বছর খান!*
*ঘরেই গড়ে তুলুন পুষ্টির খামার।*
– বাজারে চাহিদা ও দাম বেশি